• ঢাকা
  • শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

‘ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি’: জামায়াত আমির


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৫ এএম
‘ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি’: জামায়াত আমির

জামায়াতের আমির বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’.

 .

গণমাধ্যমের স্বাধীনতাকে একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।.

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড প্রোফাইল থেকে এক পোস্টে তিনি এ কথ্য বলেন।.

 .

তিনি বলেন, 'মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।'.

তিনি আরও বলেন, 'গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।'. .

Ajker Bogura / Md Shourov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ