• ঢাকা
  • শুক্রবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

চুল ছোট করতে বলায় ক্ষোভ: বগুড়ায় শিক্ষকের ওপর হামলা, শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৬ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে একটি শৃঙ্খলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশের সময়। জানা যায়, দশম শ্রেণির শিক্ষার্থী তাকদীর হোসেন তোহা বড় চুল ও নির্ধারিত স্কুল ড্রেস না পরে থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে স্কুলে আসে। তখন সহকারী শিক্ষক জহুরুল বাশার আপেল তাকে নিয়ম মেনে চুল ছোট করে এবং সঠিক পোশাক পরে আসতে বলেন। একই সঙ্গে তাকে ওই দিন বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীটি বাড়িতে গিয়ে তার বাবা ও বড় ভাইকে বিষয়টি জানায়। পরে তারা স্কুলে এসে ওই শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অভিযুক্তদের আটক করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লাঞ্ছিত শিক্ষক জানান, তার দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি বলেন, শুধু স্কুলের নিয়ম মানতে বলার কারণেই তাকে এ ধরনের অপমানের শিকার হতে হয়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে অভিযুক্ত শিক্ষার্থী তাকদীর হোসেন তোহাকে স্থায়ীভাবে বহিষ্কার (টিসি) করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রাখতে আরও কঠোর হওয়ার কথা জানানো হয়েছে। ম্যানেজিং কমিটি জানিয়েছে, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। যদিও শিক্ষক ব্যক্তিগতভাবে মামলা করতে চাননি, তবুও প্রতিষ্ঠানের সম্মান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ