• ঢাকা
  • শুক্রবার, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গায়ে বিড়ির ধোঁয়া দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।.

 .

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।.

 .

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি পান করার সময় ধোঁয়া ছেড়ে দিলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি করে।.

 .

এর জের ধরে ইফতারের আগ মুহূর্তে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে ছাবিদ ও আলাল সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন।.

 .

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।.

.

Ajker Bogura / মো. সাইমুম জাহান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ