বগুড়া সদর-৬ আসন এর উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।.
সদর উপজেলার ২০ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নাটাই পূর্বপাড়া সাঁকো এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের একটি ব্যানার অপসারণ করে সেখানে ধানের শীষ প্রতীকের ব্যানার লাগানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।.
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যানার অপসারণের পর বর্তমানে ওই স্থানে ধানের শীষ প্রতীকের ব্যানার টাঙানো অবস্থায় রয়েছে। বিষয়টিকে স্পষ্ট নির্বাচনী বিধি লঙ্ঘন বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।.
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, একটি প্রতীকের ব্যানার সরিয়ে অন্য প্রতীকের ব্যানার লাগানো নির্বাচন আচরণবিধির পরিপন্থী এবং এতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত হতে পারে।. .
Ajker Bogura / আব্দুল্লাহ আল কাফি
আপনার মতামত লিখুন: