• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেনের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩১ পিএম
ছবি : প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: 
বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ফ্যানের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার গাড়িদহ পদ্মারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন গাড়িদহ পদ্মারপাড়া এলাকার মৃত সলিম উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন মকবুল হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নিহতের স্ত্রী সয়েদা বেগম ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্বজনেরা ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িদহ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় বাড়িতে কেবল স্বামী-স্ত্রী দুজনই ছিলেন। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক একটি দুর্ঘটনা।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।.

আব্দুল ওয়াদুদ
শেরপুর,বগুড়া।
০১৭১১ ৩১০০২৭
১১ আগষ্ট ২০২৪. .

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ