• ঢাকা
  • শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া, শিবগঞ্জ | বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড না পাওয়ায় চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি।.

ভুক্তভোগী শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা যায়, নির্ধারিত সময় পার হওয়ার পর কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন অতিরিক্ত অর্থের বিনিময়ে ফরম পূরণের আশ্বাস দেন। মানবিক বিভাগের ১০ শিক্ষার্থীর কাছ থেকে তিনি ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা করে নেন বলে অভিযোগ রয়েছে।.

গত ২৪ জুন অন্য শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হলেও ওই ১০ শিক্ষার্থীকে পরে দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু হলেও তারা প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড পাননি। অভিযুক্ত কম্পিউটার অপারেটর বুধবার থেকেই পলাতক এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।.

পরীক্ষায় অংশ নিতে না পেরে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে জানান, এক কর্মচারীর প্রতারণা ও কলেজ কর্তৃপক্ষের অবহেলায় তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।.

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ