• ঢাকা
  • বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মাদ্রাসা ছাত্র গুরুতর আহত: ভবন থেকে লাফিয়ে পালানোর সময় রডে বিদ্ধ


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার জকসিন এলাকার উত্তর বাজারস্থ আশরাফুল উলুম মাদ্রাসার এক ছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ছাত্রের নাম মোহাম্মদ আল-আমিন। তিনি মাদ্রাসাটির ২৯ পারা হাফেজ বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার তিনতলা ভবন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন আল-আমিন। এ সময় নিচে থাকা একটি লোহার রড তার শরীরে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সহপাঠী ও অভিভাবকদের মাঝে এ নিয়ে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও তত্ত্বাবধান আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ