রমজানে সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টন খেজুর, বগুড়ায় এসেছে ২৯১ কার্টন
পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশে উপহার হিসেবে পাঠানো মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর দেশের বিভিন্ন জেলায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ২৯১ কার্টন খেজুর, যার মোট ওজন প্রায় ২ হাজার ৯১০ কেজি। .
সরকারি বরাদ্দ তালিকা অনুযায়ী, সৌদি আরবের দেওয়া এসব খেজুর জেলা প্রশাসকদের মাধ্যমে সারা দেশে বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্টনে প্রায় ১০ কেজি করে খেজুর রয়েছে বলে জানা গেছে। .
রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ১৯০ কার্টন, নওগাঁয় ২৫৯ কার্টন, পাবনায় ১৯৬ কার্টন, সিরাজগঞ্জে ২২১ কার্টন এবং বগুড়ায় ২৯১ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। .
জেলা প্রশাসনের মাধ্যমে এসব খেজুর এতিমখানা, মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: