• ঢাকা
  • রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার মহাস্থানগড়ে জমজমাট শেষ বৈশাখী মেলা, উৎসবে মুখর এলাকা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

আগামী ১৪ই মে, ৩১শে বৈশাখে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও প্রাচীন “শেষ বৈশাখী মেলা” অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাস্থানগড় এলাকায়। প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার আয়োজিত এই মেলাটি স্থানীয়দের কাছে ‘সন্ন্যাসী মেলা’ বা ‘বৈশাখী মেলা’ নামেও পরিচিত।
মেলা শুরু হওয়ার আগেই পুরো মহাস্থানগড় ও আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে সংগীতের আসর, যা দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
একদিনব্যাপী হলেও এই মেলার প্রভাব থাকে দীর্ঘ সময়জুড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ও দর্শনার্থীর আগমন ঘটে মহাস্থানগড় মাজার চত্বরে। ফলে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
মেলায় মিষ্টি-দইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের দোকান বসেছে। পাশাপাশি রয়েছে বাহারি পণ্যের রকমারি দোকানপাট, যা ক্রেতা ও দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করছে।
স্থানীয়রা মনে করেন, এই মেলা শুধু একটি আয়োজন নয়—এটি উত্তরবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি।.

.

Ajker Bogura / টি এম

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ