• ঢাকা
  • রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩০টি ডায়ালাইসিস মেশিন সংযোজন


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩০টি ডায়ালাইসিস মেশিন সংযোজন, সেবার পরিধি বাড়ল

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (SZMCH)-এ কিডনি রোগীদের চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নতুন করে ৩০টি ডায়ালাইসিস মেশিন সংযোজন করা হয়েছে।.

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বগুড়া ও আশপাশের জেলার কিডনি রোগীরা ডায়ালাইসিস সেবার সীমিত সুবিধার কারণে চরম ভোগান্তিতে ছিলেন। পর্যাপ্ত মেশিন না থাকায় অনেক রোগীকে সিরিয়ালের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো।.

নতুন মেশিন সংযোজনের ফলে হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে এখন থেকে প্রতিদিন আরও বেশি সংখ্যক রোগী ডায়ালাইসিস সেবা গ্রহণ করতে পারবেন এবং অপেক্ষার সময় কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।.

স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন চিকিৎসক ও রোগী স্বজনরা।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ