• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় মাদক সেবনের দায়ে ৮ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০১ পিএম
বগুড়ায় মাদক সেবনের দায়ে ৮ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়া শহরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় আভিযান চালিয়ে বিভিন্ন সেবনকারীদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে, ডিএনসি বগুড়া।.

গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ আব্দুল্লা (৩২), পিতাঃ রামপ্রসাদ, সাং বনানী, শাজাহানপুর। মোঃ পলাশ (৩৫), পিতাঃ মৃত ফজলুল হক, শহরের চকসুত্রাপর। বিশাল হরিজন (১৯), পিতাঃ সজ্জাদ হরিজন,.

শহরের কালিতলা সুইপার কলোনী। মোঃ আব্দুল হাই (৩৫), পিতাঃ মৃত ফজলুল হক, শহরের চকসুত্রাপর। মোঃ সুমন (২৯),.

পিতাঃ মৃত জয়নাল আবেদীন, সাং শাকপালা, শাজাহানপুর। শ্রী সাগর রায় (২৫),.

পিতাঃ মৃত বাবলু রায়, সাংঃ নলডাঙ্গা,.

থানাঃ সাদুল্লাপুর, জেলাঃ গাইবান্ধা। মোঃ আরিফ হোসেন (৩০), পিতাঃ মোঃ বেলাল হোসেন, শহরের সেউজগাড়ী। শ্রী সুজ্জল চন্দ্র দাস (৩৫), পিতাঃ শ্রী সুশীল চন্দ্র দাস,.

সাংঃ চামুড়পাড়া, গাবতলী।.

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) ডিএনসি, বগুড়া এর 'ক' সার্কেলের একটি আভিযানিক টিম বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া শহরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকা থেকে ৮ জন আসামীকে গাঁজা ৫০ গ্রাম ও টাপেন্টাডল ট্যাবলেট ৪ পিস ও ইয়াবা ১ পিসসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীর ৪ দিনের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ২নং, ৩নং, ৪নং, ৫নং, ৬নং, ৭নং, ৮নং আসামীদেরকে ৭ দিন করে বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।.

(বিঃ দ্রঃ আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ধংস করেন).

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ