বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৬০ শতাংশ করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।.
.
.
সম্প্রতি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক আধা সরকারি পত্রে (ডিও লেটার) এ সুপারিশ করেন তিনি।.
.
.
চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। তাদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা সেবার মানোন্নয়ন করা সরকারের দায়িত্ব।.
.
.
তিনি উল্লেখ করেন, অতীতে শিক্ষা খাতের তুলনায় ভৌত অবকাঠামো খাতে বেশি ব্যয় হওয়ায় শিক্ষার বাজেট সংকুচিত হয়েছে। এতে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে বৈষম্য তৈরি হয়েছে।.
.
.
এ পরিস্থিতি উত্তরণে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।.
.
.
তিনি বলেন, বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন।.
.
.
তারা এখন মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ভাতা ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।.
.
.
এতে অতিরিক্ত ১০ শতাংশ ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বছরে ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৯৫ কোটি ৮০ লাখ টাকা-মোট ২৮৫ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে।.
.
.
এ অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এহছানুল হক মিলন।.
Ajker Bogura / মো. সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: