বগুড়া মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু)। গত ১০ জুন বিএনপি বগুড়া মহানগর শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়। কমিটিতে সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) ছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. মশিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক হিসেবে মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সোলাইমান আলী দায়িত্ব পেয়েছেন। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বগুড়া মহানগরীর সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও নাগরিক উদ্যোগেও সক্রিয় রয়েছেন। জুলাইয়ে বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভাতেও তিনি সভাপতিত্ব করেন। .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: