• ঢাকা
  • শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সিংড়ায় মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪২ পিএম
সিংড়ায় মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় মাটির নিচে পানির ট্যাঙ্কিতে অবৈধভাবে ১০ হাজার লিটার ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে রুবেল নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।.

শনিবার দুপুরে সিংড়া উপজেলার নিংগুইন ভাটোপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা পানির ট্যাঙ্কিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের বিষয়টি ধরা পড়ে।.

ভ্রাম্যমাণ আদালত অবৈধ মজুদদারির এই কার্যক্রমকে বাজারে কৃত্রিম জ্বালানি সংকট তৈরির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করেন।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ