• ঢাকা
  • শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় দুই মন্ত্রীর আগমন: শিবগঞ্জে কৃষক কার্ড উদ্বোধন ও নববর্ষ উদযাপনে যোগদান


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | আগামী ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের রাষ্ট্রীয় সফরে বগুড়ায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী । এই সফরকে ঘিরে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাসহ সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।.

সফরের প্রথম দিন ১৩ এপ্রিল প্রতিমন্ত্রী বগুড়ায় পৌঁছে শিবগঞ্জ উপজেলায় কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো কৃষকদের মাঝে সার, বীজ ও বিভিন্ন কৃষি প্রণোদনা স্বচ্ছ ও সহজ উপায়ে পৌঁছে দেওয়া। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্ড চালুর মাধ্যমে কৃষি খাতে অনিয়ম কমে আসবে এবং প্রকৃত কৃষকরাই সরাসরি উপকৃত হবেন।.

একই দিনে প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি নতুন অবকাঠামো নির্মাণ ও চলমান প্রকল্পের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করবেন বলে জানা গেছে।.

১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেবেন দুই মন্ত্রী। এদিন প্রতিমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তাঁরা একসঙ্গে নববর্ষের আনন্দ আয়োজন উপভোগ করবেন এবং শিক্ষা ও স্থানীয় সরকার খাতের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।.

এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বগুড়ার স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, মন্ত্রীদের এই সফরের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে এবং কৃষকদের কল্যাণে গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি আসবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ