রাজধানীতে অনুষ্ঠিত নির্বাচনে বগুড়ার কৃতী সন্তান জি আর শহীদ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি (চেয়ারম্যান) নির্বাচিত হয়েছেন।.
সম্প্রতি সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হন জি আর শহীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ হানিফ।.
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খাজা গোলাম মুর্শিদ পিন্টু। নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।.
জি আর শহীদ দীর্ঘদিন ধরে পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত এবং মালিকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে দেশের বাস-ট্রাক খাতে শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।.
তার এই অর্জনে বগুড়াসহ দেশের বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: