• ঢাকা
  • শুক্রবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রতিমন্ত্রী ফরহাদকে ঘিরে ভাইরাল ভিডিও বিতর্ক: ‘এআই নয়’ দাবি অনুসন্ধানী প্ল্যাটফর্মের


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ভিডিওটিকে এআই-নির্মিত ও ভুয়া বলে প্রতিবেদন প্রকাশ করলেও অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট দাবি করেছে, তাদের যাচাইয়ে ভিডিওটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।.

দ্য ডিসেন্ট জানায়, তারা ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের একটি শব্দহীন ভিডিও, পাঁচটি স্থিরচিত্র এবং হোয়াটসঅ্যাপ কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সংগ্রহ করে একাধিক এআই শনাক্তকারী টুলের মাধ্যমে পরীক্ষা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব উপাদান এআই-সৃষ্ট বলে নিশ্চিত হওয়ার মতো কোনো প্রযুক্তিগত প্রমাণ মেলেনি।.

প্রতিবেদনে আরও বলা হয়, ভাইরাল স্ক্রিনশটে থাকা একটি মোবাইল নম্বরের সূত্র ধরে সংশ্লিষ্ট এক নারীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি নিজের ছবি শনাক্ত করলেও ভিডিও বা স্ক্রিনশট সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি। দ্য ডিসেন্ট আরও দাবি করেছে, ওই নারীর বাড়ি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের গ্রামের অবস্থান একই এলাকায়।.

এদিকে, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং জেলা বিএনপির পক্ষ থেকে ভিডিও ও ছবিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং এআই-নির্মিত ভুয়া কনটেন্ট বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে কালবেলা, দেশ রূপান্তর, বাংলানিউজ, কালের কণ্ঠ, মানবজমিন, একাত্তর টিভি, বাংলাভিশন, যায়যায়দিন ও রাইজিং বিডিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে একই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।.

দ্য ডিসেন্ট আরও অভিযোগ করেছে, ভিডিওকে ভুয়া ও এআই-নির্মিত দাবি করে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের ভাষা ও উপস্থাপনায় উল্লেখযোগ্য মিল রয়েছে।.

তবে উল্লেখ্য, ভিডিওটির সত্যতা বা সংশ্লিষ্ট দাবিগুলোর বিষয়ে স্বাধীনভাবে কোনো সরকারি বা ফরেনসিক কর্তৃপক্ষের চূড়ান্ত যাচাই এখনো প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে ভিন্নমুখী দাবি বিদ্যমান রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ