বগুড়ায় ১৫০ ব্যাগ রক্তদান উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার বুজর্গধামা মাদ্রাসা মাঠে ‘মানব সেবায় আমরা পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ফরিদ উদ্দিন সরকার, সাবগ্রাম ইউনিয়ন, বগুড়া সদর, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবু সালেহ নয়ন, সাবেক চেয়ারম্যান, সাবগ্রাম ইউনিয়ন, বগুড়া সদর, বগুড়া।
প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব আলহাজ্ব আবু হাম্মাদ বাকী বিল্লাহ, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজ, গাবতলী, বগুড়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ফারুক হাসান শিমুল, সাবেক আহ্বায়ক, সাবগ্রাম ইউনিয়ন বিএনপি ও শিক্ষা বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রাশেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মো. আতাউর রহমান মিঠু, সহ-প্রচার সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক সংগঠনের সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং অতিথিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: