• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

 .

কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আয়শা সিদ্দীকা নামে দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আয়শা ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র সন্তান।.

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে আয়শা সিদ্দীকা হঠাৎ নিখোঁজ হয়। স্বজনরা দীর্ঘ সময় চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালানো হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় বাঁশের কঞ্চির ওপর শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।.

শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, ‘সকাল থেকে আয়শাকে খুঁজে পাচ্ছিলাম না। পরে থানায় জানাই। রাতে দেখি কে বা কারা আমার মেয়েটাকে মেরে ফেলে রেখে গেছে। আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।.

 .

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, শিশুটি ওইদিন সকালে নিখোঁজ হয়। সন্ধ্যায় তার বাবা আমাদেরকে জানায়। রাত ১০টার দিকে বাড়ির পাশে শিশুটির মরদেহ পাওয়া যায়। শিশুটির চোখসহ শরীরে বেশ কিছু ক্ষতচিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ