• ঢাকা
  • শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ফেনীতে ভাড়া বাসায় নারী দল নেত্রী লিপির ঝুলন্ত মরদেহ উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৮ এএম
ছবি: সংগৃহীত

ফেনী শহরের একটি ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক নারী দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের মোকছেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।.

রোকসানা আক্তার লিপি জেলার সোনাগাজী উপজেলার কাছিম বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে এবং প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড নারী দলের আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য ছিলেন।.

স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় সক্রিয় ছিলেন লিপি। রাজনৈতিক ব্যস্ততার কারণে তার ১৩ বছর বয়সী কন্যাসন্তানকে কয়েক দিন আগে নানাবাড়িতে পাঠিয়ে দেন। বুধবার সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া না পেয়ে স্বজনরা বাসায় যান। সেখানে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে পাশের ভবনের জানালা দিয়ে দেখা যায়, গলায় ওড়না পেঁচানো অবস্থায় তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন।.

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য তা ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।.

নিহতের ছোট বোন পিংকি জানান, তিনিও একই বাসায় থাকতেন। পাঁচ দিন আগে নিজ বাসায় চলে আসেন। তার ভাষ্য, প্রবাসী স্বামীর সঙ্গে লিপির কোনো বিরোধ ছিল না। হঠাৎ এমন ঘটনায় পরিবার হতবাক।.

.

Ajker Bogura / Samsil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ