বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার অনন্য মামুন (জন্ম: ১ মার্চ ১৯৮৬) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং একশন কাট এন্টারটেইনমেন্ট এলএলসির একমাত্র কর্ণধার। কাহিনীকার হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি অনন্ত প্রযোজিত মোস্ট ওয়েলকাম ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি পান। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দরদ, মোস্ট ওয়েলকাম, আমি শুধু চেয়েছি তোমায়, অস্তিত্ব, আবার বসন্ত, নবাব এলএলবি, মেকআপ, কসাই। অনন্য মামুন বাংলাদেশের প্রথম পরিচালক, যিনি বাংলা ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র দরদ পরিচালনা করেন।.
কর্মজীবন.
২০১০ সালে চিত্রনাট্যকার হিসেবে অনন্য মামুন চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার লেখা অনেক ব্লকবাস্টার ছবির পাশাপাশি তিনি টালিউডের জন্যও বহু পান্ডুলিপি লিখেছেন। ২০১২ সালে তিনি প্রথম পরিচালনা করেন মোস্ট ওয়েলকাম। ২০১৪ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় আমি শুধু চেয়েছি তোমায় পরিচালনা করেন। এরপর ২০১৫ সালে ব্ল্যাকমেল ও ভালোবাসার গল্প মুক্তি পায়। ২০১৬ সালে অস্তিত্ব ও আমি তোমার হতে চাই চলচ্চিত্রগুলো মুক্তি পায়।.
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মাধ্যমে তিনি স্বাধীনতা পরবর্তী প্রায় ৫০ বছর পর ভারতের হিন্দি চলচ্চিত্র পাঠান, জাওয়ান, এনিমেল, কিসি কা ভাই কিসি কি জান, ডানকি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেন, যা দেশে বলিউড ছবির প্রদর্শনে নতুন যুগের সূচনা করে।.
ব্যক্তি জীবন.
অনন্য মামুন ১৯৮৬ সালের ১ মার্চ বগুড়ার উত্তর চেলোপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস ডিগ্রি সম্পন্ন করেছেন।.
সমালোচনা.
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অজুহাতে ৫৭ জনকে পাচারের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হন; তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মুক্তি পান। ২০২০ সালে নবাব এলএলবি চলচ্চিত্র অর্ধাংশ মুক্তি দেওয়ার কারণে দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়া ও পুলিশের বিকৃত উপস্থাপনার অভিযোগে গ্রেপ্তার হন।.
চলচ্চিত্র.
অনন্য মামুন কাহিনীকার আবদুল্লাহ জহির বাবুর সহকারী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। প্রথম চিত্রনাট্য জানোয়ার। তার অন্যান্য লেখা চলচ্চিত্রের মধ্যে রয়েছে কথা দাও সাথী হবে, তোমার জন্য মরতে পারি, ১০ নং মহাবিপদ সংকেত, অন্ধকার জীবন, আমার জান আমার প্রাণ, জাদরেল সন্তান, তুমি আমার স্বামী। পরিচালনা শুরু করেন মোস্ট ওয়েলকাম দিয়ে। এরপর আমি শুধু চেয়েছি তোমায়, ব্ল্যাকমেইল, ভালোবাসার গল্প, অস্তিত্ব, আমি তোমার হতে চাই, চালবাজ, তুই শুধু আমার, আবার বসন্ত, মেকআপ, নবাব এলএলবি, কসাই, সাইকো, অমানুষ, রেডিও, দরদ নির্মাণ করেন।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: