পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়ীয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে আশিক রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আজিজুল হক মঞ্জুর ছেলে এবং আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।.
.
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনকে কেন্দ্র করে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা নিয়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। পাশাপাশি হামলাকারীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।.
.
এই ঘটনায় গত বছরের ২৫ আগস্ট ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ থেকে ১৩০ জনকে আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করা হয়।.
.
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আশিক রহমান ওই মামলার এজাহারভুক্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।. .
Ajker Bogura / মোঃ হাবিবুল্লাহ
আপনার মতামত লিখুন: