বগুড়ার গাবতলী উপজেলায় আম কুড়াতে গিয়ে গাছের ডাল পড়ে আমিনা বেগম (৪২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই এলাকার মৃত সোলাইমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ের পর বাড়ির পাশের একটি আম গাছের নিচে আম কুড়াতে যান আমিনা বেগম। এ সময় হঠাৎ গাছের একটি বড় ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: