নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দামগাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।.
গত ১৯ ফেব্রুয়ারি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়-এর ভাইস চ্যান্সেলর ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত এক পত্রে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম সুমনকে সভাপতি এবং রেজাউল করিমকে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।.
নবনিযুক্ত সভাপতি কেএম শফিউল আলম সুমন দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।.
এ বিষয়ে সফিউল আলম সুমন বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দামগাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।.
তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা, বগুড়া-০৪ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ভাইয়ের প্রতি।.
তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং প্রতিষ্ঠানকে শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।.
এদিকে স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং এলাকায় মানসম্মত শিক্ষার পরিবেশ সুদৃঢ় হবে।.
.
মোঃ মামুন আহমেদ.
নন্দীগ্রাম বগুড়া.
তারিখ: ২৫-০২-২০২৬. .
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: