• ঢাকা
  • বুধবার, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঈদ উপলক্ষে বগুড়ায় বিএনপির ব্যাপক উপহার বিতরণ, প্রধান অতিথি বাদশা


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৪ পিএম
ঈদ উপলক্ষে বগুড়ায় বিএনপির ব্যাপক উপহার বিতরণ, প্রধান অতিথি বাদশা
ছবি: সংগৃহীত

বগুড়ায় ১২শত নেতা-কর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ.

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে প্রায় ১২শত নেতা-কর্মীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।.

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।.

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।.

এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আবহাওয়া / পরিবেশ বিভাগের জনপ্রিয় সংবাদ