• ঢাকা
  • মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি গোলাম মোস্তফা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।.

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে থানায় আগের আরও ৬টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।.

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।.

 . .

Ajker Bogura / Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ