বগুড়া জেলা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যরা আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরে তারা জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসন থেকে নির্বাচিত ছয় বারের সংসদ সদস্য জননেতা গোলাম মোহাম্মদ সিরাজসহ বগুড়া জেলার অন্যান্য আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। এ সময় বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব আসিফ সিরাজ রব্বানী। উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরেন তারা।
দোয়া ও মোনাজাত শেষে নেতৃবৃন্দ দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ কামনা করেন।.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: