• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

একতা - শাহ ফতে আলী দ্বন্দ্বে বগুড়ায় শ্রমিক বিক্ষোভ , একতা কাউন্টার বন্ধের চেষ্টা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫১ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার মহাখালী এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বগুড়ায় পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে শনিবার সকালে বগুড়া শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।.

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ শহরের একতা পরিবহনের কাউন্টার বন্ধের চেষ্টা চালায়। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।.

শ্রমিক নেতাদের দাবি, মহাখালীতে পরিকল্পিতভাবে শাহ ফতেহ আলীর গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়েছে। এর সুষ্ঠু সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। অন্যদিকে একতা পরিবহনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে।.

এদিকে দুই পরিবহন গ্রুপের বিরোধ দিন দিন বাড়তে থাকায় সাধারণ যাত্রীদের মধ্যে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমাধান না হলে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রুটগুলোতে পরিবহন সংকট তৈরি হতে পারে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ