• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৭ এএম
সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান কাভার করার সময় বাংলানিউজের মাল্টিমিডিয়া প্রতিবেদক তৌফায়েল আহমদসহ কয়েকজন সাংবাদিকের ওপর লাঠিচার্জ করে পুলিশ।.

 .

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিককে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।.

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উদ্যানে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাটি ঘটে।.

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান কাভার করার সময় বাংলানিউজের মাল্টিমিডিয়া প্রতিবেদক তৌফায়েল আহমদসহ কয়েকজন সাংবাদিকের ওপর পুলিশ লাঠিচার্জ করে। .

নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও তাদের মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।.

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তৌফায়েল লাইভে থাকা অবস্থায় কোনো উসকানি ছাড়াই কয়েকজন পুলিশ সদস্য তার কাছে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পর পুলিশ সদস্যরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।.

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং লাঠি দিয়ে বারবার আঘাত করেন।.

ঘটনাস্থলে উপস্থিত আজকের পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক কাউসার আহমেদ রিপন বলেন, "কোনো উসকানি ছাড়াই পুলিশ সাংবাদিকদের ওপর হামলা করে। তৌফায়েলকে মারধর করা হলে আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু পুলিশ সদস্যরা এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, তারা আমাদেরও লাঠি দিয়ে মারধর করেন।".

মারধরের ঘটনায় তৌফায়েল আহমদ গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথা ও পিঠে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়।.

সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।.

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, "ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।". .

Ajker Bogura / Md Shourov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ