বগুড়ায় শুরু হতে যাচ্ছে বর্ণিল ও ঐতিহ্যবাহী ৫ দিনব্যাপী বৈশাখী মেলা। আগামী ১৪ এপ্রিল ২০২৬ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে এই উৎসবমুখর আয়োজন। মেলার উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি (বগুড়া-২, শিবগঞ্জ)।
বগুড়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে টিটু মিলনায়তন ও বগুড়া এডওয়ার্ড পৌর পার্ক এলাকায়। আয়োজকরা জানিয়েছেন, বাঙালির লোকজ সংস্কৃতি, ঐতিহ্য এবং গ্রামীণ বিনোদনকে তুলে ধরাই এ মেলার মূল উদ্দেশ্য।
পাঁচ দিনব্যাপী এই মেলায় থাকছে নানা ধরনের আকর্ষণীয় আয়োজন। এর মধ্যে রয়েছে গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যভিত্তিক পরিবেশনা, লাঠিখেলা, পাতা খেলা, পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন গান ও নৃত্য পরিবেশনা, যা পুরো মেলা প্রাঙ্গণকে উৎসবমুখর করে তুলবে।
আয়োজকরা আশা করছেন, এ বৈশাখী মেলা শুধু বিনোদনই নয়, বরং নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: