• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়া নারী, পরিবার সন্ধান করছে প্রশাসন


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২০ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। সান্তাহার জংশন অতিক্রম করার পর “পোঁওতা রেলগেট” এলাকার প্রায় ৫০০ গজ দূরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীর নাম মোছাঃ মেহেরুন নেছা পায়েল। প্রাথমিকভাবে জানা গেছে, তার স্বামীর নাম স্বপন এবং তাদের বাসা ঢাকার কল্যাণপুর এলাকায়।
বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তার পরিচিত স্বজনদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। কেউ তাকে চিনে থাকলে নিকটস্থ প্রশাসন বা রেলওয়ে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ