• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০৯ পিএম
খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে 'নির্বাচনে ষড়যন্ত্রের' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, দাবি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ‘খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকে জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কীভাবে হয়েছে সেটা বের করা উচিত।’.

 .

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।.

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।.

মোহাম্মদ তাহের বলেন, 'একটা সুষ্ঠু নির্বাচন এ জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, তাদের মনের আকাঙ্ক্ষা ছিল, মনের দাবি ছিল, গত ৫৬ বছরে এ জাতি কোনো নির্বাচন পায়নি। আমরা সকলে চেষ্টা করেছিলাম, যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হয় তারাই সরকার গঠন করবে।'.

তিনি উল্লেখ করেন, 'এই জাতির সাথে নির্বাচন নিয়ে দালালি, গাদ্দারি করা হয়েছে।' পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেন তিনি।.

তিনি আরও বলেন, 'এতোবড় আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের জন্য এটা ভণ্ডুল করে দিয়েছে এই মীরজাফররা। সুতরাং এই মীরজাফরদেরকে, খলিলুর রহমানকে আমি দাবি করবে, সরকার যদি স্বচ্ছতা কিছুটা হলেও ...। খলিলুর রহমান ডিফেন্স অ্যাডভাইজার ছিল, নিরাপত্তার অ্যাডভাইজার ছিল, তো তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকে জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কীভাবে হয়েছে সেটা বের করা উচিত।'.

'আর রিজওয়ানা (সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান) তো নিজেকেই বলছেন রাজসাক্ষী হয়েছেন নিজে নিজেই এবং তার কাছ থেকেও এই সত্য উদঘাটন করা উচিত', বলেন মোহাম্মদ তাহের।.

উল্লেখ্য, খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলে তাকে মন্ত্রিসভায় ঠাঁই দেয়। খলিলুর রহমান বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।.

.

Ajker Bogura / Md Shourov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ