• ঢাকা
  • সোমবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও উপহার সামগ্রী বিতরণ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৮ এএম
নন্দীগ্রামে এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও উপহার সামগ্রী বিতরণ
ছবি: প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফসহ বিভিন্ন ধর্মীয় উপহার সামগ্রী বিতরণ করেছেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।.

নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ শাকিলের উদ্যোগে মাদ্রাসার ২০ জন এতিম ছাত্র এবং একজন শিক্ষককে এই উপহার প্রদান করা হয়।.

এ সময় এতিম শিক্ষার্থীদের মাঝে ৫টি কোরআন শরীফ, ২০টি মাথার টুপি ও ২০টি আতর বিতরণ করা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং দাতাদের জন্য দোয়া করেন।.

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমন, যুগ্ম সম্পাদক মো. সাইম, কলেজ ছাত্রদল নেতা মো. রাসেদুল, রাব্বি, রেজোয়ান, সিহাব, রাকিব ও ইমরান। এছাড়া ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা রকি ও জাহিদ আলিম উপস্থিত ছিলেন।.

আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হান্নান, ইবরা, জাকিরসহ স্থানীয় নেতাকর্মীরা।.

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।. .

Ajker Bogura / মোঃ মামুন আহমেদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ