• ঢাকা
  • সোমবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঈদ বকশিস’ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২০ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘ঈদ বকশিস’ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। .

শনিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।.

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। নিহত সোহেল রানা (২৫) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। .

ওসি সাইফুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় ঈদ বকশিস দেওয়ার কথা বলে সোহেলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। ঈদের দিন সকালে একটি ধানক্ষেতে সোহেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। .

খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোহেলের গলাকাটা এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ