যুবতীর বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায়। তার অভিযোগ, প্রায় দুই বছর আগে শাকিরুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় শাকিরুল স্থানীয় একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পরে চাকরি ছেড়ে বগুড়া শহরে গেলে সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একটি ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করতেন বলে দাবি করেন তিনি।.
খাদিজার দাবি, ২০২৫ সালের ১৫ নভেম্বর তারা কোর্ট ম্যারেজ করেন। সম্পর্কের সময় একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।.
অভিযুক্ত শাকিরুল ইসলামের বাবা শহিদুল ইসলাম। ঘটনার পর থেকে শাকিরুল বাড়িতে নেই বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।.
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগের সত্যতা ও কোর্ট ম্যারেজের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: