.
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে পিংকি (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বনানী থানা এলাকার ১৩/এ রোডের ‘ভেনিশিয়ান’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।.
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় পিংকি। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে গৃহকর্মীকে হত্যার অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।.
খবর পেয়ে বনানী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ নিজেদের হেফাজতে নিয়েছে।.
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে সংশ্লিষ্ট ফ্ল্যাটের ভাড়াটিয়া মো. বিজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিআইডির ক্রাইম সিন টিমকে বিষয়টি জানানো হয়েছে।.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: