বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য নুরনবী মন্ডলকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। .
সরকারি তথ্যানুযায়ী, সংশ্লিষ্ট ইউপি সদস্য তার কর্মস্থলে টানা ৩টি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন । বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) এবং ৩৪(৪)-এর (ক) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তার এই অনুপস্থিতি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থী । গত ২১ এপ্রিল ২০২৬ উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত এই আদেশে জানানো হয় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে । আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, জেলা প্রশাসক (বগুড়া), উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর) এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা করেছেন।. .
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: