মোঃ জহুরুল ইসলাম সৈকত, ভ্রাম্যমাণ প্রতিনিধি বগুড়াঃ.
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের আঘাতে মোমেনা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। .
.
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এই ঘটনা ঘটে।.
.
স্থানীয় সূত্রে জানা গেছে, জাবারীপুর গ্রামের শেফালী বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত।.
.
রবিবার সকালে ওই বিরোধের জেরে দুই পক্ষ ফের বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এসময় পরিস্থিতি শান্ত করতে ও দুই পক্ষকে ঠেকাতে এগিয়ে আসেন বৃদ্ধা মোমেনা বেগম। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মারামারির সময় প্রতিপক্ষ বেলাল হোসেন ও তার স্ত্রী জোলেখার উপর্যুপরি আঘাতে মোমেনা বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।.
.
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।”.
.
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: