• ঢাকা
  • শনিবার, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

উত্তরাঞ্চলের উন্নয়নে বগুড়া বিভাগ গঠনের দাবি


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

উত্তরাঞ্চলের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে বগুড়া বিভাগ গঠনের দাবি উঠেছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ দাবি জানান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান।বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। এ অঞ্চলের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ জরুরি।সেমিনারের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন উন্নয়ন বঞ্চনার শিকার হলেও বর্তমান সরকার সারা দেশের মতো এ অঞ্চলেরও সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং দেশজুড়ে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলা প্রায় দুই দশক অবহেলার শিকার ছিল। এসব জেলার উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে উন্নয়ন চাহিদা পূরণ করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপিও উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে সুষম উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন জেলার সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন। বক্তারা শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে উত্তরাঞ্চলের টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এ অঞ্চলকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।.

 .

 . .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ