• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় মহাসড়কে বাসের ধাক্কায় মহিমাগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিহত


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিমাগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা (৫৬) নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হুদা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাটিডালি বিমান মোড় এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, নিহত নাজমুল হুদা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি মাটিডালি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারান।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ (সামসিল আরিফিন)

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ