• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে ডিএনসি'র অভিযানে এক মাদকসেবী গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৩ পিএম
ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদক সেবনকালে (ডিএনসির) অভিযানে মাদক সেবনরত অবস্থায় নিজ বাসা থেকে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত আসামী মাসুদ রানা (২৭) নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের শাহিন আলমের ছেলে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি,বগুড়া 'খ' সার্কেলের একটি আভিযানিক টিম ও বগুড়া নন্দীগ্রাম উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে চাকলমা গ্রামে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মাসুদ রানাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামিকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।.

.

Ajker Bogura / মামুন আহমেদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ