বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত ও নামকরণ করা হয়েছে মীর শাহে আলমের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর নামে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৯টি প্রতিষ্ঠান রয়েছে।.
.
প্রতিষ্ঠানগুলো হলো—.
.
১. বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয় — প্রতিষ্ঠিত ২০০১ সালে।.
২. বেতগাড়ি মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয় — প্রতিষ্ঠিত ২০০৪ সালে।.
৩. তিয়াইল মীর লাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয় — প্রতিষ্ঠিত ২০১২ সালে।.
৪. শিবগঞ্জ মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয় — ২০১৩ সালে নামকরণ করা হয়।.
৫. বেতগাড়ি মীর শাহে আলম মৎস্য ও কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট — প্রতিষ্ঠিত ২০১৩ সালে।.
৬. বেতগাড়ি মীর মাহাতাব–শাহে আলম মহিলা দাখিল মাদ্রাসা — প্রতিষ্ঠিত ২০২৩ সালে।.
৭. মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় — প্রতিষ্ঠিত ২০২৩ সালে।.
৮. কিচক মীর শাহে আলম কলেজ — প্রতিষ্ঠিত ২০২৩ সালে।.
৯. বেতগাড়ি মীর শাহে আলম ভেটেরিনারি ইনস্টিটিউট — প্রতিষ্ঠিত ২০২৫ সালে।.
. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: