• ঢাকা
  • শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার,আটক ৩


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় এক কিশোরী যৌ’ন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তিনজনকে আ’ট’ক করেছে।.

পরিবার জানায়, গতকাল শনিবার বিকেলে মেয়েটি তার বান্ধবীর জন্মদিনের কথা বলে বাসা থেকে বের হয়েছিল তারপর থেকে এমন ঘটনার শিকার।
‎এমন ঘটনা মেনে নিতে পারছেন না অসহায় পরিবারটি।.

থানা সূত্রে জানা যায়, গত শনিবার ১৪ জুন সন্ধ্যার দিকে কিশোরীটি বাড়ি থেকে বের হয়। রাতে স্থানীয় বাসিন্দারা তাকে অসুস্থ অবস্থায় উ’দ্ধা’র করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উ’দ্ধা’র করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠায়।.

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আ’ট’ক করে জিজ্ঞাসাবাদ করছে।.

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”.

স্থানীয়রা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।.

 . .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ