রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিয়েছেন কয়েকজন তরুণ। তারা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীর বলে ধারণা করা হচ্ছে। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে। অনেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট দেখা গেছে।.
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর উপকণ্ঠ সিটিহাট এলাকার ওই কার্যালয়ে তাদের স্লোগান দিতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।.
.
.
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে ১২-১৫ জন নেতাকর্মী কার্যালয়টির সামনে যান। এরপর চারজন ক্যামেরার সামনে এসে স্লোগান দেন। এদের মধ্যে দুজন মাস্ক এবং একজন হেলমেট পরে ছিলেন। আর অন্য একজন হেলমেট কিংবা মাস্ক নেননি। তাদেরকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, দলের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দিতে দেখা গেছে।.
.
বিষয়টি জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এমন বিষয় আমার জানা নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এসব করার সুযোগ নেই। পুলিশ দেখতে পেলেই গ্রেপ্তার করতো।.
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ওই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় আছে। হঠাৎ সেখানে কয়েকজনের স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।.
.
.
.
. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: