• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় নারী মাদক ব্যবসায়ী ৫৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০০ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ডুবাতেঘর গ্রামের নারী ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী ৫শ' ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ জয়নব খাতুন গ্রেফতার।
আজ সোমবাব (৬ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া 'খ' সার্কেল কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ডুবাতেঘর গ্রামের আসামী মোছাঃ জয়নব খাতুন (৩৪) এর নিজ দখলীয় পশ্চিম দুয়ারী মাটির দেয়াল টিনের চৌচালা বিশিষ্ট শয়ন ঘরের ভিতরে উত্তর পার্শ্বে রক্ষিত খাটের উপর তোষকের নিচে একটি প্লাস্টিক বক্সের মধ্যে ৫শ' ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, মোছাঃ জয়নব খাতুন (৩৪), স্বামীঃ মোঃ তাজউদ্দিন শেখ উজ্জ্বল, পিতাঃ মোঃ আব্দুল জুব্বার, সাং-ডুবাতেঘর, থানা-নন্দীগ্রাম, বগুড়া।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় একটি  মামলা দায়ের করা হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ