• ঢাকা
  • রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৪ পিএম
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:.

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছেন জনতা ও একদল শিক্ষার্থী। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে আটকে রাখেন। এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।.

ঘটনাস্থলে থাকা জনতা ও শিক্ষার্থীরা জানান, ফাহিমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতে ছাত্র আন্দোলনের সময় উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।.

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।.

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে নিরাপত্তার স্বার্থে আর এস ফাহিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ