• ঢাকা
  • সোমবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সংসদে শপথ নিলেন বগুড়ার আলোচিত নেত্রী সুরাইয়া জেরিন রনি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৮ এএম
ছবি : সংগৃহীত ( এডিটেড)
ছবি : সংগৃহীত (এডিটেড)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সুরাইয়া জেরিন রনি। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান হাফিজ উদ্দিন আহমদ।

বগুড়া-জয়পুরহাট অঞ্চলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকা রনি ত্যাগী ও আন্দোলনমুখী নেত্রী হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং একাধিকবার কারাভোগের ঘটনায় তিনি আলোচনায় আসেন। স্থানীয় পর্যায়ে সংগঠন শক্তিশালী করা এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে তার ভূমিকার কথাও উল্লেখ করেন নেতাকর্মীরা। শপথ গ্রহণের পর তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ