• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

১৮০০ শয্যার অনুমোদন পেল শজিমেক, ২০ চিকিৎসকসহ ১৮৭ পদ শূন্য


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরবঙ্গের মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ১২০০ থেকে ১৮০০ শয্যায় উন্নীত হচ্ছে। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত ৬০০ শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুরও অনুমতি দেওয়া হয়েছে।.

হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর ফলে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার রোগীদের জন্য চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে জটিল ও গুরুতর রোগীদের চিকিৎসায় হাসপাতালটির সক্ষমতা বাড়বে।.

তবে শয্যা সংখ্যা বাড়লেও বড় ধরনের জনবল সংকট রয়ে গেছে। বর্তমানে হাসপাতালটি ৫০০ শয্যার জনবল কাঠামো দিয়েই পরিচালিত হচ্ছে। এর মধ্যেই চিকিৎসকসহ বিভিন্ন পদে ১৮৭টি জনবল ঘাটতি রয়েছে। এর মধ্যে ২০ জন চিকিৎসকের পদও শূন্য রয়েছে।.

ফলে ১৮০০ শয্যার অনুমোদন পেলেও প্রয়োজনীয় জনবল, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী দ্রুত নিয়োগ দেওয়া না হলে বাড়তি শয্যায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হতে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।.

হাসপাতালের শয্যা বৃদ্ধি উত্তরবঙ্গের চিকিৎসাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও এর সুফল পুরোপুরি পেতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ