• ঢাকা
  • বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নির্বাচনের আগে সদর উপজেলায় চার ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত

সোমবার গভীর রাতে, আনুমানিক দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ব্যবহার করে একাধিক ভোটকেন্দ্রের বুথে আগুন লাগিয়ে দেয়। এতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।.

ঘটনাগুলো ঘটে সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে। এসব কেন্দ্রে একাধিক বুথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।.

আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও বৈদ্যুতিক লাইট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় বাসিন্দারা আগুনের বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্যোগ নিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।.

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন।.

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।.

.

Ajker Bogura / Samsil Arifin

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ