• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ধানকুন্ডির ফুড ভিলেজে যাত্রীসেবায় অসন্তোষ, খাবারের মান ও দাম নিয়ে নানা অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া-ঢাকা মহাসড়কের ধানকুন্ডি এলাকায় অবস্থিত ফুড ভিলেজ দীর্ঘ পথের যাত্রীদের কাছে পরিচিত একটি যাত্রাবিরতি কেন্দ্র। বিভিন্ন বাস ও মাইক্রোবাসের যাত্রীরা নিয়মিত এখানে বিরতি নেন। তবে প্রতিষ্ঠানটির খাবারের মান, মূল্য, সেবার ধীরগতি ও কর্মীদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন যাত্রী। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত প্রায় ২৫ মিনিটের যাত্রাবিরতির মধ্যে সামান্য ফাস্টফুড অর্ডার করলেও তা পরিবেশন করতে প্রায় ২০ মিনিট সময় লেগে যায়। এতে খাবার খাওয়ার পাশাপাশি অন্যান্য প্রয়োজন সারতে গিয়ে অনেক যাত্রীকে তাড়াহুড়ার মধ্যে পড়তে হয়। এ ছাড়া খাবার ও বিভিন্ন পণ্যের দাম তুলনামূলক বেশি বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। খাবারের মান নিয়েও প্রশ্ন রয়েছে তাদের। বিশেষ করে বাসি খাবার, কেক, দই ও মিষ্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। কিছু যাত্রীর দাবি, কোনো কোনো ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির ঘটনাও ঘটতে পারে। কর্মীদের আচরণ নিয়েও ক্ষোভ রয়েছে। যাত্রীদের ভাষ্য, অনেক সময় ওয়েটারদের অযথা ঘোরাফেরা করতে দেখা গেলেও প্রয়োজনের সময় কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। পাশাপাশি খুচরা টাকা না থাকার বিষয়টিও যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ রয়েছে।দীর্ঘ পথের যাত্রীদের জন্য ফুড ভিলেজের শৌচাগার অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা। তবে সার্বিক সেবা ও খাবারের মান নিয়ে অসন্তোষ থাকায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।অভিযোগের পাশাপাশি কয়েকজন যাত্রী ফুড ভিলেজের চায়ের স্বাদের প্রশংসাও করেছেন।যাত্রীদের দাবি, মহাসড়কের গুরুত্বপূর্ণ যাত্রাবিরতি কেন্দ্র হিসেবে এখানে খাবারের মান ও নিরাপত্তা, পণ্যের মেয়াদ, মূল্যতালিকা, কর্মীদের আচরণ এবং সার্বিক সেবার মান নিয়মিত তদারকি করা প্রয়োজন। বিশেষ করে বাসি বা মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ সত্য হলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ